দেশের হাট-বাজারে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের নির্দেশ। (ছবি: সংগৃহীত / এডিটকৃত: BDUS News 24)
টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে দেশের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে জারি করা এক নতুন নির্দেশনায় আগামী ৩১ জানুয়ারির মধ্যে এই কার্যক্রম সফলভাবে চালু করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু নিজস্ব চাহিদা পূরণই নয়, বরং উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা-২ শাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে এই বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। উপসচিব সুলতানা আক্তারের স্বাক্ষরিত এই আদেশে স্থানীয় পর্যায়ে সবুজ শক্তির প্রসারের পাশাপাশি প্রাতিষ্ঠানিক রাজস্ব আয় বাড়ানোর ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ
সৌরবিদ্যুৎ স্থাপন ও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের নিয়ম
সরকারের নতুন পরিকল্পনা অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন দপ্তর এবং জেলা-উপজেলা পর্যায়ের দাপ্তরিক ভবনের পাশাপাশি হাট-বাজারের স্থায়ী শেড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চার-পাঁচতলা ভবনের ছাদে ব্যাটারিসহ সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে হবে। এই পুরো সিস্টেমের জন্য ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখা বাধ্যতামূলক করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটানোর পর উৎপাদিত অতিরিক্ত বা উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে।
নেট মিটারিং নির্দেশিকা অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিট বিদ্যুতের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা হারে আর্থিক মূল্য পাওয়া যাবে। এর ফলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নিজস্ব আয়ের পরিধি আরও প্রসারিত হবে। পাশাপাশি, প্যানেল স্থাপনকারী প্রতিষ্ঠানের সঙ্গে পরবর্তী ২০ বছরের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে মেরামত ও রক্ষণাবেচন চুক্তি করার সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, যা দীর্ঘমেয়াদি সচল রাখতে সহায়তা করবে। সৌরবিদ্যুৎ
অর্থায়ন ও বাণিজ্যিক সম্প্রসারণের সুনির্দিষ্ট নীতিমালা
দেশের প্রতিটি হাট ও বাজারে সৌরবিদ্যুৎ নিশ্চিত করার জন্য অতিরিক্ত কোনো বড় সংকটের মুখে পড়তে হবে না। হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা অনুযায়ী, সংশ্লিষ্ট বাজারগুলোর ইজারালব্ধ আয়ের ১০ শতাংশ এবং উপজেলার সামগ্রিক হাট-বাজারের রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ থাকা আরও ১০ শতাংশ অর্থ এই প্রকল্পে ব্যবহার করা যাবে।
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরবেন কে? মিলল বড় ইঙ্গিত।
স্থানীয় সরকার বিভাগ মনে করছে, এই সময়োপযোগী পদক্ষেপের ফলে স্থানীয় পর্যায়ে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি জাতীয় অর্থনীতিতে নবায়নযোগ্য জ্বালানির অবদান বহুগুণ বেড়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে দেশের প্রতিটি হাট-বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা কার্যকর করতে স্থানীয় প্রশাসনের সর্বাত্মক নজরদারি বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ
দেশের সব হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ সংক্রান্ত বিস্তারিত খবর পড়তে এখানে ক্লিক করুন





