বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় আদালতে নেওয়ার সময় জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। (ছবি: সংগ্রহ / বাংলা নিউজ অ্যাফেয়ার্স / এডিট: BDUS News 24)
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাদের লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার তাকে আদালতে হাজির করা হলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এই আদেশ দেন।
এর আগে গত শুক্রবার বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব বিমানবন্দর থানায় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। ওই দিনই সন্ধ্যার দিকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গত বছরের ডিসেম্বরে বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দেন। মেজর আখতারুজ্জামান
মেজর আখতারুজ্জামানের রিমান্ড ও ঘটনার পেছনের বিবরণ
আজ আদালতে হাজির করে পুলিশ আসামির পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিল। রিমান্ড আবেদনে বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম উল্লেখ করেন যে, গত ১ অক্টোবর জামায়াতে ইসলামীর ৩৪ জন প্রতিনিধির একটি দলের সঙ্গে মদিনা থেকে ঢাকায় ফেরেন আখতারুজ্জামান। ফ্লাইট অবতরণের পর যাত্রীরা ২১ নম্বর গেট দিয়ে টার্মিনালে প্রবেশ করেন।
ইমিগ্রেশন শেষ করে লাগেজ নেওয়ার সময় যাত্রীদের অতিরিক্ত চাপের কারণে ট্রলি সংকট ও দীর্ঘ লাইন তৈরি হয়। এ সময় প্রটোকল সহকারীরা নিয়ম ভেঙে ট্রলি নেওয়ার চেষ্টা করলে এবং লাগেজ ও জমজমের পানি আসতে দেরি হওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মেজর আখতারুজ্জামান
বিমানবন্দরের নির্বাহী পরিচালককে হুমকি ও অসৌজন্যমূলক আচরণ
আবেদনে আরও জানানো হয়, পরিস্থিতি সামাল দিতে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে সেখানে ডেকে পাঠান। নির্বাহী পরিচালক ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে মেজর (অব.) আখতারুজ্জামান মারমুখী ভঙ্গিতে তার দিকে এগিয়ে যান এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
এ সময় তিনি নির্বাহী পরিচালককে উদ্দেশ্য করে বলেন, ‘পেটাব ধইরা’, ‘গেট আউট ফ্রম হেয়ার’, ‘ঘাড় ধরে বের করে দেবো’। এছাড়া বিমান ও পর্যটনমন্ত্রী সম্পর্কেও অবমাননাকর মন্তব্য করা হয়। তার সঙ্গে থাকা ব্যক্তিরা ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন এবং নিরাপত্তা সুপারভাইজারকে শারীরিকভাবে আঘাত করেন।
তদন্তের প্রয়োজনীয়তা ও রিমান্ড মঞ্জুর
পুলিশের পক্ষ থেকে আদালতে বলা হয়, বিমানবন্দরের মতো অতি সংবেদনশীল স্থানে সরকারি কর্মচারীর কাজে বাধা এবং এই বিশৃঙ্খলার পেছনে অন্য কোনো উস্কানি বা ইন্ধন রয়েছে কি না, তা খতিয়ে দেখতে আসামিকে রিমান্ডে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মেজর আখতারুজ্জামান
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করার নির্দেশ পেলেন বিএনপির ফেরদৌসী আহমেদ মিষ্টি





