পদত্যাগ করার নির্দেশ পাওয়া সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। (ছবি: সংগ্রহ / শ্যামল সিলেট / এডিট: BDUS News 24)
রাষ্ট্র ও দলের শৃঙ্খলার বিরুদ্ধে অবস্থান নিয়ে কঠোর বার্তা দিলেন সরকারপ্রধান। রাড্ডা এমসিএইচ-এফপি ক্লিনিক ভাঙচুরের মতো একটি অনভিপ্রেত ও ধ্বংসাত্মক ঘটনার সঙ্গে নাম জড়ানোর পর বিএনপির নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে তাঁর এমপি পদ থেকে পদত্যাগ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এর মাধ্যমে দলীয় নেতাকর্মী এবং মন্ত্রী-এমপিদের প্রতি দুর্নীতির বিরুদ্ধে এক কঠোর ও স্পষ্ট বার্তা স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঘটনাটি ঘটে এমন এক সময়ে, যখন প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অত্যন্ত ব্যস্ত সময় পার করছিলেন। হামলাকারীরা হয়তো ভেবেছিল যে প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় এবং পরবর্তীতে দূরত্ব তৈরি হওয়ায় ঘটনাটি সময়ের আবর্তে ধামাচাপা পড়ে যাবে। কিন্তু ঘটনাটি যে একটি রাজনৈতিক আত্মহনন বা সুইসাইডাল অ্যাটাম্প ছিল, তা বুঝতে তারা ভুল করেছিল।
গোপন ছায়া তদন্ত ও গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে নজিরবিহীন পদক্ষেপ ফেরদৌসী আহমেদ মিষ্টি
নিউইয়র্ক থেকেই সমস্ত পরিস্থিতির ওপর কড়া নজর রাখছিলেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে ঘটনার পেছনের মূল হোতাদের খুঁজে বের করার নির্দেশ দেন। পরবর্তীতে দেশে ফিরে তিনি সম্পূর্ণ গোপনীয়তার সঙ্গে আলাদা দুটি বিশেষ টিমের মাধ্যমে এই হামলার খুঁটিনাটি তথ্য সংগ্রহ করান। কে বা কারা এই ঘটনার মূল পরিকল্পনাকারী এবং কীভাবে পুরো ছক সাজানো হয়েছিল, তার সবকিছুই চলে আসে সরকারের নিবিড় পর্যবেক্ষণে।
গোয়েন্দা ও প্রশাসনিক ছায়া তদন্তের রিপোর্টে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার সঙ্গে সঙ্গেই আজ তাঁকে পদত্যাগের এই কড়া নির্দেশ দেওয়া হয়। শুধু তাই নয়, গত রাতেই ঢাকা উত্তর বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলোর বর্তমান কমিটিগুলোও এক নোটিশে বাতিল ঘোষণা করা হয়েছে। জানা গেছে, পুলিশের পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন হাতে আসার পর এই ঘটনায় জড়িত থাকার অপরাধে আরও অনেকে আইনের আওতায় আসতে পারেন।
রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতার নতুন দৃষ্টান্ত
শুরু থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে সামনে রেখে রাজনীতির মাঠকে অপরাধমুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমান সরকারপ্রধান যেভাবে ক্ষমতার অপব্যবহার এবং যেকোনো ধরনের অপকর্মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন, তাতে মন্ত্রী ও সংসদ সদস্যদের জন্য এটি একটি কড়া শিক্ষা হয়ে থাকবে।
জনকল্যাণমুখী রাজনীতিতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো স্থান নেই—এই বার্তাটি প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন যুগের সূচনা ঘটতে চলেছে।
মাদকসেবীর সংখ্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন





