শরীয়তপুরের জাজিরায় কেক ও জব্দকৃত মোটরসাইকেল। (ছবি: সংগৃহীত / এডিটকৃত: BDUS News 24
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালনকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। গত শনিবার রাতে জাজিরা উপজেলার গরম বাজারের জোড়াব্রিজ এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী কেক ও মোটরসাইকেল নিয়ে সড়কে জড়ো হন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা কেক ও মোটরসাইকেল ফেলে দ্রুত পালিয়ে যান।
শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের হাল ধরবেন কে? মিলল বড় ইঙ্গিত।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর জাজিরার জোড়াব্রিজ এলাকায় কিছু তরুণ ও যুবকের জটলা দেখা যায়। স্থানীয়ভাবে তাঁরা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী হিসেবে পরিচিত। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সেখানে কেক কেটে উৎসব করার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় তাঁরা নিষিদ্ধ সংগঠনের পক্ষে বিভিন্ন স্লোগানও দেন। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসলে তাঁরা দ্রুত পুলিশকে অবহিত করেন।
পুলিশের উপস্থিতি ও ৫টি মোটরসাইকেল জব্দ
খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই জাজিরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা আতঙ্কিত হয়ে পড়েন এবং কেক কাটার আয়োজন রেখেই দ্রুত সটকে পড়েন। এ সময় ঘটনাস্থল থেকে শেখ হাসিনার ছবিসংযুক্ত একটি কেক এবং পাঁচটি মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে পুলিশ।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ জানান, সন্ধ্যার পর খবর পাওয়া যায় যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী সড়কে কেক নিয়ে অবস্থান নিয়েছেন। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা কেক ও মোটরসাইকেলগুলো ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মোটরসাইকেলগুলোর বিআরটিএ নম্বর যাচাই-বাছাই করা হচ্ছে। এর মালিক ও ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শরীয়তপুরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল ও তৎপরতা
উল্লেখ্য, গত জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শরীয়তপুর জেলাজুড়ে দলটির এবং এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর থেকে প্রকাশ্যে কোনো রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ না থাকলেও মাঝে মাঝেই বিভিন্ন দিবসকে কেন্দ্র করে বা গোপনে ঝটিকা মিছিল ও নানা ধরনের তৎপরতা চালানোর চেষ্টা করছে নিষিদ্ধ সংগঠনের কর্মীরা।
এর আগে গত শুক্রবার বিকেলেও শরীয়তপুর শহরের মাদারীপুর-শরীয়তপুর সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন। ওই সময় ধাওয়া করে মিছিল থেকে একজনকে আটক করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একের পর এক এমন ঘটনা ঘটায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও উদ্বেগ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশি টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। শেখ হাসিনার জন্মদিন





