
নিজস্ব প্রতিবেদক | বিডি ইউএসএ টপ নিউজ ২৪:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন দেশের দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ ও প্রবীণ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মধ্য দিয়ে তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক এই পদে আসীন হলেন। তাঁর এই দায়িত্বগ্রহণকে দেশের রাজনৈতিক অঙ্গনে একটি বড় ও নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
সম্প্রতি জাতীয় সংসদের ভোটাভুটীর মাধ্যমে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ১৯৯১ সালের পর দীর্ঘ সময় পর এই প্রথম রাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কোনো রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে সংসদ সদস্যদের ভোটে তিনি বিজয়ী হয়ে আসেন। নির্বাচনে জয়লাভের পর থেকেই রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।
এর আগে মির্জা ফখরুল দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিবের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করে এসেছেন। এছাড়া তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বেও নিয়োজিত ছিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, পরিশীলিত আচরণ এবং সাহসিকতার জন্য তিনি সব মহলেই বেশ সমাদৃত। ছাত্রজীবন থেকেই বামপন্থী রাজনীতির মধ্য দিয়ে নিজের রাজনৈতিক যাত্রা শুরু করলেও পরবর্তীতে তিনি মূলধারার রাজনীতিতে যুক্ত হয়ে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন।
শপথ গ্রহণের পর রাষ্ট্রপতির কার্যালয় থেকে জানানো হয় যে, দেশের সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করতে তিনি সচেষ্ট থাকবেন। তাঁর এই নতুন সাংবিধানিক দায়িত্বে দেশের সার্বিক রাজনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দেশবাসী আশাবাদী। দেশের এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পালাবদলে বিভিন্ন রাজনৈতিক দল ও আন্তর্জাতিক মহল থেকেও নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানানো হয়েছে।






