বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরি ছবি: সংগৃহীত
রাজধানীর উপকণ্ঠ টঙ্গীর তুরাগ নদী থেকে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরি (২৮)-এর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। নদী থেকে নিথর দেহ উদ্ধারের পর প্রস্তুতকৃত সুরতহাল প্রতিবেদনে পুলিশ জানিয়েছে, তার শরীরে বাহ্যিক কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়ার আলামত রয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় এক দিন পর বুধবার বিকেলে রাজাবাড়ী খেয়াঘাট সংলগ্ন তুরাগ নদীর পানি থেকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তাহসিফ সাউরি বাংলাদেশ বিমান বাহিনীর একজন সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পরিবারের সাথে ঢাকার উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট প্রকল্পের ‘করবী’ ভবনে বসবাস করতেন। তার মূল পৈতৃক বাড়ি খুলনা জেলার সোনাডাঙ্গায়। নিহতের পরিবার ও বাবা কে এম এনায়েতুল করিম জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় ‘দীপ’ নামের এক পরিচিত ছোটভাইয়ের ডাকে সাধারণ পোশাক পরেই বাসা থেকে নিচে নামেন তাহসিফ, কিন্তু এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। তাহসিফ সাউরি
সুরতহাল প্রতিবেদনের বিস্তারিত বর্ণনা ও আইফোনের মাধ্যমে পরিচয় শনাক্ত তাহসিফ সাউরি
ঘটনার পর টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুস্তাফিজুর রহমান মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করেন। সুরতহাল রিপোর্টে উল্লেখ করা হয়, আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি উচ্চতার তাহসিফ সাউরি-এর মাথার চুল কালো এবং মুখে ছোট কালো দাড়ি-গোঁফ ছিল। লাশ উদ্ধারের সময় তার পরনে ছিল একটি কালো ফুলহাতা কাবলি শার্ট এবং সাদা রঙের ট্রাউজার। তার দুই হাত মাথার দিকে বাঁকানো ও হাত দুটো মুষ্টিবদ্ধ ছিল এবং পেটের অংশ কিছুটা ফোলা দেখা গেছে। তবে বুক, পিঠ ও অন্যান্য অঙ্গ স্বাভাবিক ছিল।
তুরাগ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধারের সময় তাহসিফের পকেটে থাকা একটি দামি আইফোন এবং হাতে থাকা ঘড়ির সূত্র ধরে নৌ-পুলিশ তার সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়। নৌ-পুলিশের পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, পরিচয় নিশ্চিত হওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের অংশ হিসেবে এবং মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের উদ্দেশ্যে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিখোঁজ হওয়া, মোটরসাইকেল গায়েব ও তদন্তের নতুন মোড়
তাহসিফের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সারাদিন তিনি মায়ের সঙ্গে শপিং করেছিলেন। কিন্তু সন্ধ্যার পর ছোটভাই তুল্য বন্ধু দীপ তাকে বাসার নিচ থেকে ফোন করে ডেকে নিয়ে যায়। রাত ১টা ৩৫ মিনিটের দিকে মায়ের মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে বাসায় ফিরছেন জানালেও এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরিবারের স্বজনেরা জানান, কিছুদিন আগে দুর্ঘটনায় পড়ায় তাকে বাইক চালাতে বারণ করা হয়েছিল, কিন্তু ওই দিন তিনি বাইক নিয়েই বের হন। লাশ উদ্ধারের পর থেকে তার ব্যবহৃত মোটরসাইকেলটি নিখোঁজ রয়েছে, যা নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের যে ভিডিও চিত্রটি দেশজুড়ে ছড়িয়ে পড়েছিল, তাহসিফ সাউরী সেটি ধারণ করেছিলেন বলে ব্যাপক আলোচনা রয়েছে। পরে শৃঙ্খলাজনিত কারণে বিমান বাহিনী থেকে অবসর পাওয়ার পর তিনি নেত্র নিউজ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথেও কিছু দিন কাজ করেছিলেন। পরিবারের দাবি ও বাইক নিখোঁজ হওয়ার বিষ বিষয়টি মাথায় রেখে টঙ্গী নৌ-পুলিশ এবং উত্তরখান থানা পুলিশ ঘটনার পেছনের মূল কারণ বের করতে যৌথভাবে কাজ করছে। তাহসিফ সাউরি
পিরোজপুরের নেছারাবাদে মন্দিরের জমি দখল করে ধান চাষের অভিযোগ, বন্ধ পূজা-অর্চনা





